নতুন সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ও পরিসংখ্যান বিভাগের প্রধান দুলাল চন্দ্র নন্দী। এ ছাড়া একই হলে হাউস টিউটরের দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সিদ্দিকুর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক পার্থ চক্রবর্ত্তী। এ ছাড়া সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন সিএসইর প্রভাষক মো. হাসান হাফিজুর রহমান ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. খলিলুর রহমান। আগামী দুই বছরের জন্য তাঁরা এ দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।