নতুন সভাপতি মহিবুল্লাহ, মহাসচিব সাফী মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের হৃদ্রোগ বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির ২০১৪-২০১৬ নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ সভাপতি ও অধ্যাপক আবদুল্লাহ আল সাফী মজুমদার মহাসচিব নির্বাচিত হন।
নির্বাচনে মোট ৫৫৪ জন ভোটারের মধ্যে ৪৫৫ জন ভোট দেন। তাঁরা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মনোনীত অধ্যাপক মহিবুল্লাহ-অধ্যাপক সাফী মজুমদার পরিষদের সভাপতি, মহাসচিবসহ ২৮ জন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মনোনীত অধ্যাপক জালাল-অধ্যাপক রাজিয়া পরিষদ থেকে তিনজনকে নির্বাচিত করেন।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ বর্তমানে বারডেম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান। এর আগে তিনি জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নেন। আর নবনির্বাচিত মহাসচিব অধ্যাপক সাফী মজুমদার বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি।