নতুন সরকারকে এফবিসিসিআইয়ের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। আজ সোমবার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।

তৃতীয়বারের মতো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং নতুন মন্ত্রিপরিষদ গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানায় সংগঠনটি।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই দৃঢ়ভাবে আশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী ও উন্নত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সক্ষম হবে। একই সঙ্গে গত মেয়াদে গ্রহণ করা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে এবং উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে, এমনটি আশা করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়।