নতুন সরকারের প্রথম কাজ জঙ্গি দমন: তথ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার গঠনের পর এই নতুন সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন।
আজ রোববার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
হাসানুল হক ইনু বলেন, ‘নতুন সরকারের প্রথম কাজই হবে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন। রাজনীতির কথা পরে ভাবা যাবে। তা ছাড়া আলোচনার দরজা তো খোলাই আছে। তবে আলোচনার আগে বিরোধী দল বলুক, সংঘাতের পথ ছেড়ে তারা গণতন্ত্রের ক্লাবে আসবে।’