নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আসন্ন নতুন সরকারকে সহযোগিতা করা এবং দুই দেশের গঠনমূলক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
মস্কো আশা প্রকাশ করেছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও শক্তিশালী গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের সরকার ও বিরোধী দল সংবিধানের আওতায় কাজ করবে। মস্কো বলেছে, ‘আমরা আশা করছি, সরকার ও বিরোধী দল স্থিতিশীলতা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে সংবিধানের বাইরে কোনো কাজ করবে না।’
৫ জানুয়ারির নির্বাচন প্রধান বিরোধী দল বিএনপি বর্জন করায় রাশিয়া দুঃখ প্রকাশও করেছে।
বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে গতকাল শুক্রবার পর্যন্ত জাতিসংঘ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কোরিয়া ও কমনওয়েলথ মন্তব্য করেছে। ইউএনবি।