নতুন সাজে নীলসাগর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন সাজে সেজেছে ঢাকা-চিলাহাটি পথের নীলসাগর এক্সপ্রেস ট্রেন। গতকাল মঙ্গলবার থেকে ট্রেনটিতে নতুন বগি সংযোজন করা হয়েছে। ঢাকা সেনানিবাস রেলস্টেশনে নতুন বগি দিয়ে চালু করা ট্রেনটির যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও উপস্থিত ছিলেন।
নীলসাগর ট্রেনটি এত দিন পুরোনো বগি দিয়ে চলত। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১৬টি নতুন বগি গতকাল সংযোজন করে চলাচল শুরু করেছে। আগে আট-নয়টি বগি দিয়ে ট্রেনটি চলাচল করত। এখন ট্রেনটির আসনসংখ্যা ৮৫২।
সরকার ভারত ও ইন্দোনেশিয়া থেকে ২৭০টি নতুন বগি কিনেছে। এগুলো পুরোনো ট্রেনে সংযোজন করা হচ্ছে। আর পুরোনো বগিগুলো কম গুরুত্বপূর্ণ ট্রেনে দেওয়া হচ্ছে।