নতুন স্কেলে উৎসব ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন স্কেলে পবিত্র ঈদুল ফিতরের উৎসব ভাতা পাবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার আদেশ জারি করেছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতোই পান। নতুন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সব ধরনের ভাতা আগামী জুলাই থেকে কার্যকরের কথা থাকলেও কিছুদিন আগে তাঁদের নতুন বেতন স্কেলে উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দেয় সরকার। এখন এমপিওভুক্ত শিক্ষকদেরও একইভাবে উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত হলো।