প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশের পর এবার গাজীপুর জেলা পুলিশও অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠন করেছে। গতকাল মঙ্গলবার দুজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ১১ সদস্য নিয়ে এই স্কোয়াড গঠন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পর গাজীপুরে একের পর এক অপহরণের ঘটনা ঘটছে। ইতিমধ্যে গাজীপুরের পুলিশ বেশ কয়েকজনকেউদ্ধারও করেছে। এলাকাবাসীর মধ্যে অপহরণ-আতঙ্ক দেখা দেওয়ায় গতকাল সকালে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে ১১ সদস্যের অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।