নতুন হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে হলটির সভাকক্ষে শিক্ষার্থীদের অভ্যর্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও বিজ্ঞান অনুষদের ডিন মো. খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন মো. সিরাজুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডিন মোহাম্মদ মতিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর মেহেদী হাসান উপস্থিত ছিলেন।