নতুন ৪৬ লাখ, মোট ভোটার ৯ কোটি ৬১ লাখ
ভোটার তালিকা হালনাগাদ শেষে ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ এবং নারী ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন।
এর ফলে বর্তমানে দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ এবং নারী ৪ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন। হালনাগাদের আগে দেশের ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫৩১। নির্বাচন কমিশন (ইসি) থেকে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
ইসি সচিবালয় থেকে জানানো হয়, এবার ভোটার হওয়ার জন্য মোট ৫১ লাখ ৫ হাজার ৭১১ জন আবেদন করেন। তাঁদের মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ছবি তুলতে আসেননি। বিদ্যমান তালিকা থেকে ৪ লাখ ৭৭ হাজার ৫২৯ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ৪ লাখ ৮ হাজার ১৮৫ জন ভোটার ঠিকানা স্থানান্তর করেছেন। দ্বৈত ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে ১ লাখ ৯ হাজার ৫০০ জনকে।
ভোটার তালিকা আইন অনুযায়ী গত ৩১ জানুয়ারি দেশব্যাপী হালানাগাদ করা ভোটার তালিক প্রকাশ করা হয়।