নতুনদের এগিয়ে নিতে ‘রক হান্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ প্রজন্মের শ্রোতার কাছে রক সংগীতের কদর দিন দিন বাড়ছে। বাড়ছে চর্চাও।এর প্রমাণ মিলল গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘রক হান্ট’ প্রতিযোগিতায়। নতুন প্রতিভাবান ব্যান্ডকে সামনে এগিয়ে আনতে রক গানের দল দুরবিন ভিন্নধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করে।প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার অংশ নেয় সারা দেশ থেকে আসা আটটি রক গানের দল; যারা নিজেদের তৈরি দুটি করে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে শ্রোতারা নির্ধারিত কুপনে গানগুলোর ওপর ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করে।প্রতিযোগিতার উদ্যোক্তা দুরবিন ব্যান্ডের প্রধান শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাদের এখনো কোনো গানের অ্যালবাম প্রকাশিত হয়নি, এমন দলগুলো শুধু প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সরাসরি দর্শক-শ্রোতাদের ভোটের মাধ্যমে বিজয়ী পাঁচটি ব্যান্ড নির্বাচন করা হবে। তিনি বলেন, দর্শকের বিচারে প্রথম হওয়া ব্যান্ডকে দুরবিনের পক্ষ থেকে একটি অ্যালবাম প্রকাশের যাবতীয় ব্যবস্থা করা হবে। অপর চারটি ব্যান্ড পাবে মিশ্র অ্যালবাম করার সুযোগ। তিন পর্বে আয়োজিত এ প্রতিযোগিতার পরবর্তী পর্ব দুটি অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ এপ্রিল।খুলনায় জাগরণের গানখুলনার নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল বিকেলে খুলনার জিয়া হলে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এবং বাংলালিংকের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ‘জাগো বাঙালি জাগরণের গানে’ শীর্ষক অনুষ্ঠান।খুলনা বন্ধুসভা ও খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বন্ধুসভার শিল্পীদের সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তাঁরা গাইলেন ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ ও ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে’। এরপরই গোপালগঞ্জ বন্ধুসভার শিল্পীরা গাইলেন, ‘মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’। প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মোহিত কামাল, খুলনার নিজস্ব প্রতিবেদক আবু হাসান।বক্তব্য পর্ব শেষে মঞ্চে আসেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ওস্তাদ কালিপদ দাস। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন।নাটমণ্ডলে শিক্ষার্থীদের নাটকঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল মঞ্চস্থ হয়েছে নাটক রাইডার্স টু দ্য সি। মিলিংটন সিঙের এ নাটকটির অনুবাদ করেছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।নাটকটির নির্দেশনা দিয়েছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন নুসরাত শারমিন, খান মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. মেহেদী তানজির, মাহজাবীন ইসলাম, সৈয়দা ইফাত আরা, তানভীর নাহিদ খান, নাভেদ রহমান, তারিক ইব্রাহীম প্রমুখ। সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসব আজপদাতিক নাট্য সংসদের আয়োজনে আজ শুরু হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ দিনে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নাট্যব্যক্তিত্ব শিমূল ইউসুফকে সম্মাননা দেওয়া হবে।