নতুনদের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার চারটি পৌরসভার সবগুলোতেই বর্তমান মেয়ররা পরাজিত হয়েছেন। একইভাবে সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও বর্তমান কাউন্সিলরদের বেশির ভাগ জিততে পারেননি। সচেতন ব্যক্তিদের মতে, বিগত দিনের কর্মকাণ্ডকে মূল্যায়ন ও পরিবর্তনের পক্ষে ভোটাররা তাঁদের জোরালো মত দিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা পৌরসভায় বর্তমান মেয়র (পর পর দুবার নির্বাচিত) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান এবার দল থেকে সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন। নির্বাচনে বিজয়ী হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন। এখানে নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলরদের মধ্যে মাত্র একজন জয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বর্তমানদের কেউই জয়ী হতে পারেননি।পাথরঘাটা পৌরসভায় বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন আকন্দ হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী মল্লিক মো. আইউবের কাছে। কাউন্সিলরদের মধ্যে মাত্র একজন ও মহিলা কাউন্সিলরদের মধ্যে কেউই জয়ী হতে পারেননি। বেতাগী পৌরসভায় বর্তমান মেয়র ও বিএনপি-সমর্থিত প্রার্থী মো. শাহজাহান কবির হেরে গেছেন আওয়ামী লীগের মনোনীত আলতাফ হোসেন বিশ্বাসের কাছে। এখানে বর্তমান কাউন্সিলরদের মধ্যে চারজন ও সংরক্ষিত কাউন্সিলদের মধ্যে কেউই জয়ী হতে পারেননি।