নতুনদের পেশাদারির সঙ্গে কাজ করতে বললেন আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশে সদ্য যোগ দেওয়া ১৮৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে কাজ করার পরামর্শ দিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরে ৩০তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠানের সমাপনী পর্বে আইজিপি এ আহ্বান জানান। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশিক্ষণ) মইনুর রহমান চৌধুরীসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন ১৮৬ কর্মকর্তার মধ্যে ১৫৫ জন পুরুষ ও ৩১ জন নারী। আগামী ১৫ জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে তাঁদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হবে।