নতুনদের শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জৈন্তাপুর উপজেলার স্টেশনবাজারকে মাদক ও জুয়া খেলামুক্ত রাখার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছে স্টেশনবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি। গতকাল মঙ্গলবার বিকেলে জৈন্তাপুর রাজবাড়িতে এই অনুষ্ঠান হয়। সমিতির উপদেষ্টা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন। নবনির্বাচিত ও বিদায়ী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও বদর উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টির স্থানীয় নেতারা বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য দেন সমিতির নতুন সভাপতি আমিনুল ইসলাম।