নতুনেরা এগিয়ে এলে লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে চরিত্রবান, শিক্ষিত, সৎ-নিষ্ঠাবান, দেশপ্রেমী নতুন প্রজন্ম এগিয়ে আসা দরকার। জনপ্রতিনিধি হতে নতুনদের এগিয়ে আসতে হবে। নতুনেরা এগিয়ে এলে দেশের সম্পদ লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে। তিনি গতকাল শনিবার সকালে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করতে হলে চরিত্রবান হওয়া দরকার, সততা দরকার, পরিশ্রম দরকার, ত্যাগ দরকার, কষ্ট স্বীকার করা দরকার, আর এসব বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী।