প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পৌঁছেছে। সম্প্রতি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ থেকে এটি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় যায়। হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আদালতের সংশ্লিষ্ট শাখা এখন ওই মামলা শুনানির জন্য পেপারবুক (রায়সহ মামলার বৃত্তান্ত) তৈরি করছে। গত ৩১ ডিসেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ ব্লগার রাজীব হত্যা মামলায় ফয়সাল বিন নাইম ও পলাতক রেদোয়ানুল আজাদকে মৃত্যুদণ্ডাদেশ, মাকসুদুল হাসানকে যাবজ্জীবন, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীকে পাঁচ বছর, এহসান রেজা, নাফিজ ইমতিয়াজ ও নাঈম শিকদারকে ১০ বছর করে এবং ইয়াছির মাহমুদকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।