নদ থেকে বালু উত্তোলনকারীদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা সেতুর পাশে কুমার নদ থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করার জন্য বুধবার রাতেই অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত অবৈধভাবে বালু উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ৫০ হাজার টাকা জরিমানা এবং ড্রেজার মেশিন বন্ধ করে দিয়েছেন।আদালতের বিচারক ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান জানান, বুধবার রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে বালু তোলায় জড়িত মুরাদ পাটাদার (২৫) ও বাচ্চু খানকে (২৪) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ড্রেজারটি বন্ধ করে দেওয়া হয়েছে।গেরদা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রকিবুল আলম ও বাচ্চুর সহায়তায় বালু তোলা হচ্ছিল।