নদী অধিকার দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী অধিকার দিবস উপলক্ষে রংপুরে গতকাল বুধবার তিস্তা রেল সেতু এলাকায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রিভারাইন পিপল নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন ও সমাবেশ চলে। আয়োজক সংগঠনের সিনেটর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য সঞ্জয় চৌধুরী, নাঈমুর রহমান, রাজিব হাসান প্রমুখ। সমাবেশে আলোচনার ফাঁকে ফাঁকে চলে নদীবিষয়ক গান ও স্মৃতিচারণা।