নদী অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নদী অলিম্পিয়াড-২০১৬-এর সিলেট বিভাগীয় পর্ব গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া। সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টার মূল অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অলিম্পিয়াডে বিজয়ী ২০ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। বিজয়ী শিক্ষার্থীরা জাতীয় নদী অলিম্পিয়াডে অংশ নেবেন। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে অলিম্পিয়াডের সিলেট বিভাগীয় পর্বে সহযোগী হিসেবে ছিল ওয়াটার কিপারস বাংলাদেশ।