নদী খনন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার ফকিন্নি নদী পুনঃখনন প্রকল্পের কাজ গতকাল বুধবার শুরু হয়েছে। সকালে উপজেলার ভবানীগঞ্জে ফকিন্নি নদীতে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু হোরায়রা, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জাকিরুল ইসলাম ও আবদুস সালাম। উপজেলার ৩২৬ জন মৎস্যজীবী ১০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছেন।