নদী খননের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর থেকে ইটনা উপজেলার চৌগাঙা বাজার পর্যন্ত নরসুন্দা নদের প্রায় ১০ কিলোমিটার এলাকা খননের দাবিতে গতকাল শনিবার বিকেলে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্রী পার্টি তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে শহীদ মিনার চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির তাড়াইল উপজেলা শাখার সভাপতি অধীর ভৌমিক। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুর রহমান সেলিম। সভায় নরসুন্দা নদ খননের দাবির পাশাপাশি জঙ্গিবাদ দমন, ঘুষ-দুর্নীতি প্রতিরোধ, ভোটের অধিকার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সরকারের কাছে বিভিন্ন দাবি জানান বক্তারা।