নদী খুঁড়ে কয়লার কারবার স্থায়ীভাবে বন্ধের আহ্বান
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় সারী নদীর সীমান্তবর্তী অংশ খুঁড়ে অবৈধ কয়লার কারবার বন্ধে প্রশাসনকে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল সোমবার বাপা বিভিন্ন পেশাজীবীকে নিয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমানের কাছে সঞ্চারকলিপি দিয়ে এ আহ্বান জানায়। সঞ্চারকলিপিতে বলা হয়, স্বচ্ছ জলধারার জন্য সিলেটের ‘নীল নদ’ হিসেবে পরিচিত সারী নদী একটি অন্যতম সীমান্ত নদী। এ নদীর সঙ্গে সিলেট অঞ্চলের অনেক উপনদী শাখা-প্রশাখার মাধ্যমে মিলিত হয়েছে। নদীর উৎসমুখ এলাকায় খোঁড়াখুঁড়ি করে অবৈধ কয়লার কারবারে নদীর প্রাকৃতিক অবস্থা পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। সঞ্চারকলিপিতে আরও বলা হয়, সীমান্তের উৎসমুখ থেকে লালাখাল পর্যন্ত সারীর অন্তত তিন কিলোমিটার এলাকায় খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে হবে। এ জন্য প্রশাসনকে নিয়মিত পর্যবেক্ষণের দাবি জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউলাহ শহিদুল ইসলাম ও বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম সঞ্চারকলিপি হস্তান্তর করেন।এ সময় সমিঞ্চলিত নাট্য পরিষেদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, আইনজীবী সৈয়দ কাওসার, মনিরউদ্দিন, সংস্কৃতিকর্মী দেবব্রত লিটন, মানবাধিকার কর্মী শাহজাহান বক্ত উপস্থিত হয়ে বাপার দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। ‘সীমান্তে নদী খুঁড়ে কয়লার কারবার’ শিরোনামে গত ১৪ নভেম্বর প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন জৈন্তাপুর উপজেলার সহকারী ভূমি কমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরেজমিন গিয়ে ১৮০ বস্তা কয়লা জব্দ করে কয়লার কারবার বন্ধ করে দেয়।