নদী থেকে একজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখোশধারীদের ধাওয়ায় সিরাজগঞ্জের ইছামতী নদীতে গত রোববার দুই জুয়াড়ি নিখোঁজের পর গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপরজনের সন্ধান পায়নি ডুবুরি দল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শেষ করে বিকেলে ফিরে গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা আসাদুলের লাশ উদ্ধার করার পর সন্ধ্যায় অভিযান স্থগিত করে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নদীতে অভিযান চালানো হলেও নিখোঁজ বাচ্চু মিয়ার সন্ধান মেলেনি।