প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নওগাঁর বদলগাছিতে এক ব্যক্তিকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও বদলগাছির ইউএনও হুসাইন শওকত এই দণ্ড দেন। আদালত সূত্রে জানা যায়, ছোট যমুনা নদীর গয়েশপুর কালীতলা ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সংবাদ পেয়ে ইউএনও ঘটনাস্থলে ছুটে যান। তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাকচালক নুরনবীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। হুসাইন শওকত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচালক নুরনবী জরিমানার ৫০ হাজার টাকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।