নদী থেকে বালু তোলায় দুজনের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরের খড়খড়িয়া নদী থেকে বালু তোলার দায়ে দুজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওই শাস্তি প্রদান করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বালু তোলার সরঞ্জাম জব্দ করা হয়।প্রথম আলোয় ৮ অক্টোবর ‘নদী থেকে অবৈধভাবে বালু তোলায় হুমকিতে সড়ক’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর গতকাল উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জানেরপাড় ও প্রামাণিকপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামেন। অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। তিনি ঘটনার সত্যতা পান। ঘটনাস্থলে বালু তোলায় জড়িত এমদাদুল হক ও মানিককে তাৎক্ষণিকভাবে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।পরে আদালত উভয়কে ৫০ হাজার জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দেন। আদালত ঘটনাস্থল থেকে দুটি খননযন্ত্র, তিনটি ট্রাক্টর, ২৭০ ফুট পাইপ, আটটি ড্রাম ও পাঁচটি বাঁশ জব্দ করে ইউনিয়ন পরিষদের হেফাজতে দেন।