নদী থেকে বালু তোলায় হুমকিতে বাড়িঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সুরমা নদীর কানাইঘাট উপজেলার তালবাড়ী খালপাড় ও বিয়ানীবাজার উপজেলার আলীনগর গাংপাড় অংশে প্রায় এক কিলোমিটারজুড়ে কয়েকটি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। চার বছর ধরে এভাবে বালু তোলায় বাড়ছে নদীভাঙন। হুমকিতে পড়েছে গাংপাড় গ্রামের ঐতিহ্যবাহী পাথরওলা মসজিদসহ দুই উপজেলার শতাধিক বাড়িঘর। আলীনগর এলাকাবাসীর অভিযোগ, কানাইঘাট উপজেলা থেকে ইজারা নিলেও বিয়ানীবাজার অংশে এসে চার বছর ধরে অবৈধভাবে বালু তুলছেন ইজারাদারেরা। ইজারার মেয়াদ গত বছর শেষ হলেও বর্তমানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এ ব্যাপারে জাবের চৌধুরীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। কয়সর চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম বলেন, ‘ জাবের চৌধুরী বালু তোলার ইজারা নিয়েছিলেন; কিন্তু ইজারার মেয়াদ গত বছর শেষ হয়েছে। তবে জাবের চৌধুরী বলেছেন, বালু তোলার জন্য তাঁর কাছে হাইকোর্টের আদেশ আছে। আমি এ ব্যাপারে আমার করণীয় জানতে জেলা প্রশাসকের কাছে নির্দেশনা চেয়েছি।’