নদী থেকে বেড়া অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামে জুড়ী নদীতে বেড়া দিয়ে জাল টেনে বিভিন্ন জাতের মাছ শিকার করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ গিয়ে গতকাল শুক্রবার সকালে বেড়া অপসারণ করে। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।জানা গেছে, দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার সকালে অবৈধভাবে নদীর দুই পাশে বাঁশের বেড়া দিয়ে জাল টেনে মাছ ধরা শুরু করে। ওই দিন তারা বিভিন্ন জাতের প্রায় এক লাখ টাকার মাছ ধরে জেলেদের কাছে বিক্রি করে। পরে গতকাল সকালে আবারও ওই জায়গায় মাছ ধরা শুরু হলে এলাকাবাসী পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেড়া অপসারণ করে।