নদী থেকে মাটি তোলায় সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আইউব হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ড্রেজার মেশিনটিও জব্দ করা হয়েছে।গতকাল রোববার বেলা সোয়া একটার দিকে ফরিদপুর সদর উপজেলার হাট গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে আদালত ওই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার ইউএনও কে এম কামরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। একই আদালত ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে চার মোটরসাইকেল চালককে এক হাজার ৫০০ টাকা করে জরিমানা করেন।