প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ওয়াইজঘাট এলাকার সামনে বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ জানায়, দুপুরে ওয়াইজঘাট বরাবর বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন-চার দিনের পুরোনো। নিহতের পরনে খয়েরি রঙের টি-শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল। তবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক