নদী থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহরে শনিবার চিকনাই নদীতে ডুবে যাওয়া শ্রমিক মিনহাজ উদ্দিনের (৪০) লাশ গতকাল রোববার সকালে উদ্ধার করা হয়েছে। মিনহাজ উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান জানান, শনিবার সকালে মিনহাজসহ পাঁচজন কৃষিশ্রমিক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। পথে নদীর ঘাটে নৌকা না থাকায় তাঁরা সাঁতরে নদী পার হতে যান। তাঁদের চারজন নদীতীরে উঠতে পারলেও মিনহাজ প্রবল স্রোতে নদীতে ডুবে যান। শনিবার অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। ইউপি সদস্য আলতাফ হোসেন জানান, গতকাল সকাল আটটার দিকে দাঁথিয়া-বালুদিয়ার সেতুর কাছে মাছ ধরার খড়াজালে একটি একটি লাশ ভেসে ওঠে। পরে খবর পেয়ে তাঁর স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন।