নদী দখল করে জবাইখানা নির্মাণ, দূষণের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী অবৈধভাবে দখল করে পশু জবাইখানা তৈির করছে উপজেলা পরিষদ। নদী দখল করে স্থাপনা তৈির, সম্ভাব্য দখলবাজি এবং পানি ও পরিবেশদূষণের আশঙ্কায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দামুড়হুদা-মুজিবনগর মহাসড়কে দামুড়হুদা সেতুর কাছে মাথাভাঙ্গা নদীর মধ্যে নয়টি আরসিসি কলাম দিয়ে ৩০০ বর্গফুট আয়তনের ওই স্থাপনা তৈরি করা হচ্ছে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যেখানে পশু জবাইখানা তৈরি হচ্ছে, বর্ষায় সেখানে নদীর পানি প্রবাহিত হয়৷ স্থানীয় আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘জবাইখানা থেকে ছড়িয়ে পড়া রক্ত ও বর্জ্যে নদীর পানি দূষিত হবে। তাই অবিলম্বে ওই স্থাপনা উচ্ছেদ করা দরকার।’ খোঁজ নিয়ে জানা গেছে, বার্ষিক হাট উন্নয়নের আওতায় দুই লাখ ১৭ হাজার ৭৫৩ টাকা ব্যয়ে দামুড়হুদা উপজেলা পরিষদ এই প্রকল্প বাস্তবায়ন করছে।
গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় একজন সাংবাদিক নদী দখল করে অবৈধভাবে পশু জবইখানা নির্মাণের বিষয়টি উপস্থাপন করেন৷ সভার সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন নদী দখলমুক্ত করতে তাৎক্ষণিকভাবে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন।
উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন জানান, গত
ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, ‘জবাই করা পশুর বর্জ্যে নদীর পানি তেমন দূষিত হবে না। সব ভেবেচিন্তে এই স্থাপনা তৈরি করা হচ্ছে।’
ইউএনও ফরিদুর রহমান বলেন, জেলা সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।