নদী দখলকারীদের আইনের আওতায় আনার উদ্যোগ
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগসহ অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখাসংক্রান্ত টাস্কফোর্সের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা গতকাল নদী এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে টাস্কফোর্সের সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, নদী দখলকারীরা যে-ই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
গতকাল সকাল সাড়ে ১০টায় বুড়িগঙ্গার সদরঘাট টার্মিনাল থেকে বিআইডব্লিউটিএর দুটি টাগ বোটে টাস্কফোর্সের সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, টাস্কফোর্সের স্ট্যান্ডিং কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনসহ অন্য সদস্যরা বেলা তিনটা পর্যন্ত তুরাগ নদের টঙ্গী এলাকা পর্যন্ত পরিদর্শন করেন।
নৌপরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা নদী দখল-দূষণমুক্ত করার জন্য কাজ করছি। যেসব অবৈধ দখল রয়েছে, তা পর্যায়ক্রমে মুক্ত করা হবে। নদীর জায়গা নদীতে ফিরিয়ে আনার জন্য আইনের যে ধারা রয়েছে, সেই ধারা প্রয়োগ করে নদী দখল ও দূষণমুক্ত করব। নদী দখলদার যত শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’