নদী দখলকারীরা এ যুগের রাজাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী দখলদার ও দূষণকারীরা এ যুগের রাজাকার বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি এসব রাজাকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে নদীরক্ষা কমিশন ও নদী পরিব্রাজক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এমন মন্তব্য করেন। তিনি বলেন, আগে মানুষ বিকেল বেলা বুড়িগঙ্গা নদীর পাড়ে হাওয়া খেতে যেত। এখন সে নদী প্রভাবশালীরা দখল করেছে। পানি দূষিত করেছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম প্রমুখ।