প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি সুলতানা কামাল বলেছেন, আজ যারা নদী, পুকুর দখল করে দেশের সম্পদের ওপর অন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তারা দেশের স্বাধীনতাবিরোধী।
গত বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের রুরাল ডেমোক্রেসি হল (আরডি হল) প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সুলতানা কামাল এসব কথা বলেন।
হবিগঞ্জের পুরোনো খোয়াই নদী দখলমুক্তের দাবিতে জেলা বাপা এবং পুরোনো খোয়াই নদী রক্ষা ও পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে ওই সমাবেশের আয়োজন করা হয়।