নদী বাঁচাও সিলেট বাঁচাও - বছরব্যাপী প্রচারাভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নদী বাঁচাও সিলেট বাঁচাও’ স্লোগানে সিলেটের নদীতীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে ‘ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট’ (আকবেট) ও ‘সুরমা রিভার ওয়াটারকিপার’ নামের উন্নয়ন ও পরিবেশবাদী দুটি সংগঠন।
গতকাল রোববার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদীতীরের শিক্ষাপ্রতিষ্ঠান এমসি একাডেমিতে প্রচারাভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সহসভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক নাজিয়া চৌধুরী প্রচারাভিযানের উদ্বোধন করেন। এমসি একাডেমির অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা পর্বে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল আহাদ, এমসি একাডেমি পরিচালনা পর্ষদের সদস্য ওয়েসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন, শিক্ষক অজিত কুমার দেবনাথ ও ওয়াহিদুজ্জামান অংশ নেন।
মুষ্টিমেয় কিছু লোক নদীর প্রতি আগ্রাসী মনোভাব পোষণ করছে জানিয়ে প্রচারাভিযানের আয়োজকেরা জানান, এই আগ্রাসী তৎপরতা শিক্ষার্থীরা রুখে দেবে—এ প্রত্যাশায় এই প্রচারাভিযান। গতকাল এমসি একাডেমি থেকে শুরু করা এ প্রচারাভিযান সিলেট অঞ্চলে সুরমা নদীতীরবর্তী ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বছরজুড়ে চালানো হবে।