প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলা সদর দিয়ে প্রবাহিত সুরমা-কুশিয়ারার শাখা বাসিয়া নদীর দুই তীর দখলমুক্ত করে দ্রুত খননকাজ শুরু করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাসিয়া নদীর সেতুর ওপর ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’ নামের নাগরিক সংগঠন মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে সমাবেশে মুক্তিযোদ্ধা তৈয়ব আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা বক্তব্য দেন।