নদী বাঁচাতে খুলনায় বাপার মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী বাঁচাতে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) খুলনা শাখা এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে বক্তারা বলেন, একশ্রেণীর দুর্বৃত্ত নদী ও ভূমি দখল করছে। বর্জ্য ও বিষাক্ত দ্রব্য ফেলে নদীর পানিকে বিষাক্ত করে তুলছে। এ ছাড়া ভারতের পানি লুণ্ঠন ও পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে। তাই সব নদীতে বাঁধ দেওয়া ও আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন বন্ধসহ তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের প্রতি তাঁরা দাবি জানান।বাপার খুলনা বিভাগীয় সমন্বয়কারী ফিরোজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যাপক জাফর ইমাম, অধ্যক্ষ মাজাহারুল হান্নান, এস এম দাউদ আলী, শেখ আশরাফ উজ-জামান প্রমুখ।