প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নদী দিবসে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নদী দখল, ভরাট ও দূষণ বন্ধের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা ফুলজোড় নদীর খেয়াঘাট-সংলগ্ন এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক। চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান টি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন পরিবেশবাদী সংগঠন মুক্তজীবনের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, পরিবেশ উন্নয়ন কর্মী হাসান কবীর, শাহাদাত হোসেন প্রমুখ।