নদী বাঁচানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে যশোরের মুক্তেশ্বরীসহ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর অবৈধ দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। পরিবেশবাদী সংগঠন ‘মুক্তজীবন’-এর আয়োজনে রায়গঞ্জের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ মানববন্ধন হয়। মানববন্ধনে নদী দখল ও দূষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি করে বক্তব্য দেন মুক্তজীবনের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।