নদী বাঁচানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নদী দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন, আলোচনা সভা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের আয়োজনে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন করা হয়। এতে শিক্ষার্থী-শিক্ষক ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সংগঠনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় শেখ শহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক সরকার, পরিমল সাহা, আমিনুল ইসলাম, হেলাল উদ্দিন, সুব্রত কুমার ঘোষ, আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।