নদী ভরাটের প্রতিবাদে বাপার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সোনারগাঁ নাগরিক কমিটি অবৈধভাবে নদী, জলাশয় ও খাল ভরাটের প্রতিবাদে গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলাকালে বক্তারা অবিলম্বে জলাশয়, নদী ও খাল অবৈধভাবে দখল ও ভরাটের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামালের নেতৃত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এই কর্মসূচিতে অংশ নেন।