নদী ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদী ভরাটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবার জেলা প্রশাসক বরাবরে চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত সোমবার জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে একটি প্রতিবেদন ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়ে নির্দেশনাও চাওয়া হয়েছে। নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এর আগে রামনাবাদ নদী দখলমুক্ত ও নদী ভরাট করার জন্য যে দেয়াল নির্মাণ করা হয়েছে তা অপসারণ করতে পটুয়াখালী জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছিল সরকারের নদীবিষয়ক টাস্কফোর্স।