নদী রক্ষায় চাই সামাজিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সিলেটসহ নদীমাতৃক বাংলাদেশের নদনদীগুলো রক্ষার বিভিন্ন উপায় ও করণীয় নিয়ে গতকাল মঙ্গলবার সিলেটে এক গোলটেবিল বৈঠক হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও যুক্তরাজ্যভিত্তিক শিক্ষাসেবা প্রতিষ্ঠান ‘আকবেট’ এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
নগরের শাহজালাল উপশহরে ‘সিলেটের নদী সিলেটের প্রাণ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল। আকবেটের নির্বাহী পরিচালক আসাদুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিলেটের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল হাসনাত ইবনে আবেদীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদা ইসলাম এবং বাপার হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।