নদী রক্ষায় বিবিসি বাংলার আয়োজন 'আমার নদী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নানা প্রান্তে হুমকির মুখে পড়া নদী এবং সেগুলোর তীরে বাস করা জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে এক মাল্টিমিডিয়া আয়োজন শুরু করছে বিবিসি বাংলা। ‘আমার নদী’ নামের এই অনুষ্ঠানটি অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং রেডিওতে আজ শনিবার থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে।
বিবিসি বাংলা মৃত প্রায় ১০টি নদীকে ঘিরে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করবে। সঙ্গে থাকবে নদীগুলোর ওপর নির্ভর করে যেসব মানুষ জীবনযাপন করে, তাদের কথা। নদীর গান দিয়ে বিবিসি বাংলার গানের অনুষ্ঠান ‘গানগল্প’-এর এক বিশেষ পর্বের আয়োজন করা হবে।
বিবিসি বাংলার ওয়েবসাইটে (bbcbangla.com) থাকবে ইন্টার্যানক্টিভ মানচিত্র; যেখানে প্রতিবেদন, অডিও প্রতিবেদন, ভিডিও এবং ফটো গ্যালারির লিংক পাওয়া যাবে। ফেসবুকে একটি ইভেন্ট পেজ খোলা হয়েছে। সেখানে বিবিসির সাংবাদিক এবং পাঠকেরা নিজেদের তোলা ছবি এবং মন্তব্য দিতে পারবেন।
আয়োজনের শেষ দিন বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং সাধারণ শ্রোতাদের নিয়ে একটি গুগল হ্যাংআউটের আয়োজন করা হবে। সেটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে (youtube.com/bbcbangla) সরাসরি প্রচার করা হবে।
বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা বলেন, বাংলাদেশের মানুষের জীবনে এবং দেশের অর্থনীতিতে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ অনেক নদী এখন মানুষের হস্তক্ষেপের কারণে মৃত্যুর পথে। ‘আমার নদী’ অনুষ্ঠানের মাধ্যমে সেসব কর্মকাণ্ড তুলে ধরা হবে, যা নদীগুলোকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। পাশাপাশি নদ-নদীর মৃত্যুর পরিণতি বিশ্লেষণ করা হবে। বিজ্ঞপ্তি।