নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নদীগুলো যে হারে দখল ও দূষণের শিকার হচ্ছে, এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশ ভবিষ্যতে একটি ঊষর প্রান্তরে পরিণত হবে। গতকাল রোববার সকালে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর মাছুলিয়া সেতু এলাকার বিশ্ব নদী দিবস উপলক্ষেБখোয়াই নদীর গল্প শোন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, একসময়ের হবিগঞ্জের খরস্রোতা বিজনা, বিবিয়ানা, করাঙ্গী, শাখা বরাক নদী শুকিয়ে যাচ্ছে। ভারতের চাকমা-ঘাট ব্যারেজের কারণে জেলার পাঁচটি নদী আজ বিপন্ন। তাই তাঁরা খোয়াইসহ সব নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিবেশবাদীরা খোয়াই নদীতে নৌকায় চড়ে মাছুলিয়া ঘাট থেকে রামপুর পর্যন্ত নদীর নানা স্থানে নৌকা থামিয়ে এলাকাবাসীর উদ্দেশে নদী সুরক্ষার নানা দিক তুলে ধরেন।
বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাপা জেলা সম্পাদক তোফাজ্জল সোহেল, যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, সদস্য আলাউদ্দিন আহমেদ, প্রবাসী কমিউনিটি লিডার সৈয়দ জিয়াউল হাসান আসাদ, প্রকৌশলী সজল রায় চৌধুরী প্রমুখ।