নদীকৃত্য দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ মার্চ শুক্রবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘সিলেটের নদী সিলেটের প্রাণ, সিলেট বাঁচাতে নদী বাঁচান’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ইউকে-বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের (আকবেট) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
দুপুর ১২টায় নগরের কুমারপাড়া এলাকার সিলেট আর্ট স্কুলে প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য মো. আবদুল আজিজ।
প্রদর্শনীতে সিলেট বিভাগের বেদখল হওয়া নদী ও পরিবেশদূষণ-সম্পর্কিত নানা বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী ১৮ মার্চ পর্যন্ত চলবে।