নদীতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বিভাগ ও নৌবাহিনীর সদস্যরা বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার অবৈধ ঘন ফাঁসের জাল আটক করেছেন। গতকাল শুক্রবার দিনভর উপজেলার আন্ধারমানিক নদের মোহনাসহ রামনাবাদ নদের লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া, গাজীরখাল, লতাচাপলী ও মৌডুবীর কেউরালা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০টি বেহুন্দি জাল, পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও আট হাজার মিটার মশারি জাল আটক করা হয়।