নদীতে গোসেল নেমে প্রকৌশলী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে গত শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় গোসল করতে নেমে প্রকৌশলী শাহরিয়ার আজাদ ওরফে অরভিন (২৫) নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত শাহরিয়ারকে খুঁজে পাওয়া যায়নি।
শাহরিয়ার ঢাকার ওয়ে টেলিকম কোম্পািনতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুরে।
নিখোঁজ শাহরিয়ারের বন্ধু সিরাজগঞ্জের মালসাপাড়ার রাসেল আহমেদ জানান, ঢাকা থেকে শাহরিয়ার, প্রিন্স ও এনথোনি নামে তাঁর তিন বন্ধু সিরাজগঞ্জে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে তাঁরা চারজন যমুনা নদীর হার্ডপয়েন্টের উত্তরের শেষ মাথায় গোসল করতে যান। একপর্যায়ে শাহরিয়ার স্রোতের মধ্যে পড়ে তলিয়ে যান। শাহরিয়ার সাঁতার না জানায় এ ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ প্রথম আলোকে জানান, খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরি দল এসে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে । কিন্তু তাঁকে গতকাল বিকেল পর্যন্ত না পেয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করে উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পানির স্রোত ওই প্রকৌশলীকে দূরে নিয়ে গেছে।