নদীতে গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গত শনিবার যমুনা নদীতে গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যায়ছাত্র মারা গেছেন। চেচিয়াবাধা গ্রামের ব্যবসায়ী সুজাত আলীর ছেলে রাসেদুজ্জামানের লাশ রাতে উদ্ধার করা হয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন করটিয়া সরকারি সাদ’ত কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।পুলিশ ও নিহত ছাত্রের পরিবার জানায়, রাসেদুজ্জামান গত শনিবার দুপুরে বাড়ির পাশে জগন্নাথগঞ্জ জেটি ঘাটের পশ্চিম পাশে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যান। সাঁতার কাটার একপর্যায়ে তিনি নদীতে তলিয়ে যান। বন্ধুরা বাড়িতে খবর দিলে তাঁর আত্মীয়স্বজন ঘটনাস্থলে আসে এবং অনেক চেষ্টার পর পুলিশের সহায়তায় রাতে লাশ উদ্ধার করে।তারাকান্দি পুলিশি তদন্তকেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বছিরুল আলম জানান, রাসেদুজ্জামানের লাশ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।