নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশায় বাড়ির সামনে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শশী আক্তার (১০) মারা গেছে। দুদিন নিখোঁজ থাকার পর আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে নদীর পশ্চিম তীরে তার লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।
শশীর বাবা শেকুল মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শশী আক্তার উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। একই গ্রামে বাস করত সে।
এলাকাবাসী ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে শশী তার চার-পাঁচজন বান্ধবীর সঙ্গে স্থানীয় বৌলাই নদীতে গোসল করতে নামে। তার বান্ধবীরা গোসল শেষ করে নদীর তীরে উঠলেও শশী তীরে ওঠেনি। স্থানীয় লোকজন শশীকে উদ্ধারে ওই নদীতে তল্লাশি চালায়।